বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

ব্রাহ্মণবাড়িয়ার মুফতি হেমায়েতুল্লাহ নুর-এর ইন্তেকাল, রাতে জানাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এইচ এম জাবেদ হুসাইন
ব্রাহ্মণবাড়িয়া থেকে

ব্রাহ্মণবাড়িয়ার মুফতিয়ে আজম আল্লামা মুফতি নুরুল্লাহ সাহেব রহ.এর সাজেবজাদা, মুফতি হেমায়েতুল্লাহ নুর ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওইন্না ইলাইহি রাজিউন। জানা গেছে, আজ সকাল ৭টা ৩০ মিনিটে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৫৯ বছর।

মুফতি হেমায়েতুল্লাহ নুর রহ. ছিলেন জামিয়া মাখযানুল উলুম খাটিহাতা মাদরাসার মুহাদ্দিস ও ইসলামপুর আমেনা ‍খাতুন মাদরাসার ১৫ বছর যাবত শাইখুল হাদিস। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদরে ব্যাপারীপাড়া মসজিদের ইমাম ও খতিব ছিলেন। গত রাতেও তিনি এই মসজিদে তারাবির নামাজ পড়িয়েছেন।

মুফতি হেমায়েতুল্লাহ নুর রহ. ঢাকার আরজাবাদ মাদরাসা থেকে হিফজ সমাপ্ত করেন। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়া মাদরাসায় শরহে বেকায়া জামাত পযর্ন্ত পড়ালেখা করেছেন। পরে তিনি ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন। এরপর লাক্ষনৌর নদওয়াতুল উলামা মাদরাসায় উচ্চতর আরবি সাহিত্য পড়েন।

আজ (১৭ এপ্রিল) তারাবিহ নামাজের পর রাত ১০টা ৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার সরকারী কলেজ মাঠে তার জানাজা অনুুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তিনি স্ত্রী, ১ মেয়ে ও অসংখ্য ছাত্র-গুণগ্রাহী রেখে গেছেন।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ