সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

মৃত্যু ছাড়ালো ৫২ হাজার, ক্ষমা চাইলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিধ্বংসী ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কে নিহতের সংখ্যা ৫২ হাজার ছাড়িয়েছে। এতে আহত হয়েছেন লক্ষাধিক। এখনো ঘরছাড়া লাখ লাখ মানুষ। হাজার হাজার ধসে যাওয়া ভবনের নিচে অনেকে আটকা থাকলেও তাদের প্রাণে বেঁচে থাকার কোনও সম্ভাবনা আর নেই। ক্ষতিগ্রস্ত লোকদের ঠিকমত্র ত্রাণ দেওয়া হচ্ছে না বলে এরই মধ্যে অভিযোগ উঠেছে।

এই নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান গতকাল সোমবার ত্রাণ সরবরাহ কার্যক্রম ধীরগতি হওয়ার জন্য ক্ষমা চাইছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে আদিয়ামান সফরে যান এরদোগান। সেখানে তিনি বলেছেন, ভূমিকম্পের বিধ্বংসী প্রভাব, খারাপ আবহাওয়া, সেইসঙ্গে ক্ষতিগ্রস্ত অবকাঠামোয় সৃষ্ট অসুবিধার কারণে প্রথম কয়েক দিনে আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে কাজ করতে পারিনি।

এরদোগান বলেন, এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। দেশটিতে গত ৬ ফেব্রুয়ারি ভূমিকম্পের কারণে দেশটিতে আরও কয়েকদফায় ভূমিকম্প হয়েছে। বিধ্বংসী এই ভূমিকম্পের এরদোয়ানের ওপর চাপ বেড়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, এরদোগানের নেওয়া পদক্ষেপ কী হতাহতের সংখ্যা কমাতে পারতো না। এছাড়া ভূমিকম্পের পর ধীর গতির উদ্ধার অভিযান নিয়েও এরদোয়ানকে নিয়ে সমালোচনা শুরু হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ