বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

‘ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে দেশ রক্ষার শপথ নিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগর সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে দেশ রক্ষার শপথ নিতে হবে।

আজ (২১ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় নগরীর টাউন হল চত্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর শাখার উদ্যোগে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও বর্ণমালা মিছিল অনুষ্ঠিত।

বর্ণমালা মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর সভাপতি জাহিদুল ইসলাম বলেন, যে দেশের দামাল ছেলেরা মাতৃভাষা বাংলা করার জন্য জীবন দিয়েছে সে দেশের আদালতের রায় এখনো ইংরেজিতে লেখা হয় যা স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্রের জন্য খুবই দুঃখজনক। দেশ স্বাধীন হওয়ার আগেই যে দেশের রাষ্ট্র ভাষা বাংলা সে দেশের স্বাধীনতার সরকারি বেসরকারি অফিস আদালতে এখনও পর্যন্ত সঠিক ভাবে বাংলা ভাষা ব্যাবহার শতভাগ নিশ্চিত না হওয়া সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। শুধু মাত্র বাঙালিয়ানা শ্লোগান দিলেই হবে না সকল পর্যায়ে শুদ্ধ বাংলা ভাষা ব্যবহার নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন বায়ান্নোর ভাষা আন্দোলন বাঙালী জাতির অভ্যুদয়ের স্ফূলিঙ্গ। সেই স্ফূলিঙ্গ প্রেরনার উৎস, যা জ্বালিয়ে দিতে পারে সকল অন্যায়। যার প্রত্যক্ষ উদাহরণ বাঙালির ভাষা আন্দোলনের মাত্র বিশ বছরের মাথায় পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র আত্মপ্রকাশ করে। যে দেশটির নাম বাংলাদেশ।তাই ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে দেশ রক্ষার শপথ নিতে হবে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম এর সাভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী মুহাম্মাদ রেদোয়ান এর সঞ্চালনায় আরো উপস্তিত ছিলেন নগর সহ-সভাপতি তানভীর আহমেদ শোভন, প্রকাশনা ও দফতর সম্পাদক গাজী মুহাম্মাদ ত্বলহা হাসা, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক এইচ এম তরিকুল ইসলাম, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ রিফাত লস্কর, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ নাঈমুল ইসলাম, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ মুমিনুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ মুঈনুল ইসলাম এবং থানা ও ক্যাম্পাস নেতৃবৃন্দ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ