বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করা আমাদের দায়িত্ব: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী বলেছেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শাহাদাতের মধ্য দিয়ে আমাদের বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। এখন বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করা আমাদের দায়িত্ব। আমাদের ইতিহাস, ঐহিত্য ও মূল্যবোধের আলোকে এ ভাষাকে সমৃদ্ধ করা। একই সাথে দেশের জনগণের হৃত অধিকার আদায়ে আমাদেরকে আন্দোলন সংগ্রামে মাঠে নামতে হবে।

আজ বিকাল ৩ টায় বিজয়নগরস্থ মজলিস মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলাচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের যুগ্মমহাসচিব অধ্যাপক মো: আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক তাওহিদুল ইসলাম তুহিন, মোঃ জিল্লুুর রহমান, কাজী আরিফুর রহমান, মুফতি সাইফুল হক, মাওলানা মনির হোসাইন, মাওলানা সালমান, মাওলানা মারুফ বিল্লাহ, শাহ আবদুল আজীজ, এনায়েত রাব্বী প্রমুখ।

সভায় বায়ান্নর ভাষা আন্দোলনে শাহাদৎবরণকারীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া- মুনাজাত করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ