সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

বিশ্বের কেউ কানাকড়িও ভিক্ষা দিচ্ছে না শাহবাজ শরিফকে: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পৃথীবির বিভিন্ন দেশে ভিক্ষার থালা নিয়ে ঘুরছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তবে কেউ তাকে একটি কানাকড়িও ভিক্ষা দিচ্ছে না বলে মন্তব্য করেছেন ইমরান খান। খবর এনডিটিভি।

পাকিস্তানের স্থানীয় একটি টিভি চ্যানেলে দেওয়া বক্তব্যে তেহরিক-ই-ইনসাফের এই নেতা এমন মন্তব্য করেন। সম্প্রতি শাহবাজ শরিফের বৈদেশিক সফরের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমদানি করা এই সরকার দেশের জন্য কিছুই করতে পারেননি।

ইমরান খান বলেন, ভারতের কাছে হাত পাতার জন্য দ্বিপক্ষীয় আলোচনায়ও বসার ইচ্ছা প্রকাশ করেছেন শাহবাজ। তবে ভারত তাকে আগে পাকিস্তানে সন্ত্রাসবাদ মূলোৎপাটনের সবক দিয়েছে। এর পর ইচ্ছা হলে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসবে ভারত।

ইমরান খানের ওপর হামলার জন্য দায়ী বর্তমান সরকার। এমন দাবি করে পিটিআইয়ের এ নেতা বলেন, শাহবাজ শরিফ, রানা সানাউল্লাহ এবং আইএসআইএসের প্রধান ফায়সাল নাসির হামলার জন্য দায়ী। এ ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত।
টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ