বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

মসজিদ-মাদরাসায় সিসি টিভি লাগানো কি জায়েজ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদ-মাদরাসায় নেগরানির উদ্দেশ্যে ইদানিং সিসি টিভির ব্যবহার দেখা যাচ্ছে। প্রশ্ন দেখা দিয়েছে এর ব্যবহার জায়েজ কিনা? এর উত্তরে দারুল উলুম দেওবন্দ সম্প্রতি একটি ফতোয়া প্রকাশ করেছে।

ফতোয়ায় বলা হয়, ইসলামি শরিয়া মোতাবেক ছবি তোলা হারাম এবং পাপের কাজ। হাদিসের গ্রন্থগুলোতে এ ব্যাপারে রাসুল সাল্লাল্লাহু অঅলাইহি ওয়া সাল্লামের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।

এছাড়া আকাবিরে দেওবন্দের ফতোয়া অনুসারে ডিজিটাল ছবিও এ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। অর্থাৎ, স্টিল ছবি বা ভিডিও ধারণকৃত ছবি; উভয়ই ইসলামে নিষিদ্ধ।

আর সিসি টিভি ক্যামেরাতে ভিডিও ধারণ করা হয়ে থাকে। এ কারণে সেটাও নিষিদ্ধ।

কারণ, সিসি টিভির মাধ্যমে ক্যামেরার সামনে দিয়ে অতিবাহিত প্রত্যেক ব্যক্তির ছবি তার রেকর্ডে চলে আসে। সিসি টিভি লাগানোর মাধ্যমে প্রতিদিন হাজারো মানুষের ছবি তাতে ধারণ হয়ে থাকে।

আর কোন হারাম কাজ সহিহ হওয়ার জন্য শরিয়ত যে সমস্ত জরুরত ও অপারগতা নির্ধারণ করে তা সিসি টিভির মধ্যে পাওয়া যায় না। সুতরাং মসজিদ হোক কিংবা মাদরাসা; পর্যবেক্ষণের উদ্দেশ্যে সিসি ক্যামেরা লাগানো জায়েজ নয়।

মূল ফতোয়াটি দেখুন- Fatwa:183-12T/N=3/1440

আরএম

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ