বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা

কায়রোতে বিশ্বের সবচেয়ে বড় মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মসজিদ আল্লাহর ঘর। বিশ্বের সবচেয়ে বড় মসজিদ নির্মাণের পরিকল্পনা করেছে মিসর সরকার। কায়রোর নতুন প্রশাসনিক অঞ্চলে এটির নির্মাণকাজে সাতশ ৫০ মিলিয়ন পাউন্ড ব্যয় করা হবে। গত ৯ ফেব্রুয়ারি দেশটির প্রেসিডেন্ট আল-সিসির মুখপাত্র বাসসাম রাদি মসজিদ প্রকল্পের বিস্তারিত তথ্য জানিয়েছেন।

প্রেসিডেন্ট অফিসের ভেরিফায়েড ফেইসবুক পেজে মসজিদ স্থাপনার নান্দনিক কয়েকটি ছবি পোস্ট করেছেন বাসসাম। সেখানে তিনি লিখেছেন, নির্মাণাধীন প্রশাসনিক রাজধানীর মসজিদটি হবে বিশ্বের অন্যতম সর্ববৃহৎ মসজিদ। ১৪০ মিটার উচ্চতার গগনচুম্বী মিনার থাকবে এতে। মসজিদের ভেতরে-বাইরে এক লাখ সাত হাজার মুসল্লি অনায়াসে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।

প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, মসজিদ-কমপ্লেক্সে অনুষ্ঠান আয়োজনের জন্য সুবৃহৎ হলরুম থাকবে। নারী-পুরুষদের কোরআন শিক্ষার জন্যও নির্ধারিত সুপরিসর জায়গা থাকবে। এছাড়াও আগতদের গাড়ি পার্কিংয়ের জন্য সুবিশাল ব্যবস্থা থাকবে। এতে তিন হাজারেরও বেশি গাড়ি রাখা যাবে।

মসজিদ প্রকল্পের খবর প্রকাশের পর মিসরের সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এ পরিকল্পনাকে অর্থের অপচয় বলেছেন। তবে বেশির ভাগ মানুষ মহতি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অনেকে আনন্দ প্রকাশ করে লিখেছেন, বিশ্ব দরবারে মিসরের নামকে সমুন্নত করতে এই প্রকল্প দারুণ ভূমিকা রাখবে।

করোনা মহামারীতে মিসরের অর্থনৈতিক দুরবস্থা চলছে। সুচিকিৎসার অভাব ও ক্ষুধার-যন্ত্রণায় মানুষ কঠিন পরিস্থিতি পার করছে। তখন এ ধরনের বৃহৎ পরিকল্পনা বড় ধরনের আর্থিক অপচয়। এমনটা মনে করছে সমালোচকেরা।

মাস খানেক আগে মিসর সরকার ৩২ মিলিয়ন ডলারের কায়রো আই ল্যান্ডমার্ক ঘোষণা করে। পাশাপাশি ২৩ মিলিয়ন ডলারের ট্রেন লাইন প্রকল্পেরও ঘোষণা দেয়। সমালোচকেরা এসব নিয়েও তখন নানা ধরনের মন্তব্য করেছেন।

মিসরের বৃহত্তর কায়রো অঞ্চল ও সুয়েজ খাল অঞ্চলের মধ্যভাগে গড়ে উঠবে নতুন প্রশাসনিক রাজধানী। এতে জাতীয় সংসদ, রাষ্ট্রপতির কার্যালয় ও মন্ত্রণালয়ের প্রধান কার্যালয় থাকবে। পাশাপাশি থাকবে বিভিন্ন দেশের দূতাবাসও। এছাড়াও বৃহত্তম পার্ক ও দেশটি সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা করছে দেশটি মসুলিম ঐতিহ্যের দেশ মিসর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ