মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

কাতার গেলেন সেনাবাহিনী প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ চার দিনের সরকারি সফরে কাতারের গেলেন। বুধবার (২৩ নভেম্বর) কাতারের সশস্ত্র বাহিনীর বিশেষ আমন্ত্রণে দেশটিতে গমন করেছেন তিনি। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ নভেম্বর দেশে ফিরবেন।

আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কাতার সফরকালে কাতার সেনাবাহিনীর আমিরি গার্ড কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হাজ্জা বিন খলিল আল শাওয়ানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এস এম শফিউদ্দিন আহমেদ।

আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে তারা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। পরে তিনি দেশটির সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। এছাড়াও কাতার সশস্ত্র বাহিনীর আমন্ত্রিত দর্শক হিসেবে তিনি কাতারে চলমান বিশ্বকাপ ফুটবল খেলা অবলোকন করবেন। এ সফরে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ নেই।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধানের উদ্যোগে বিগত এক বছর সময়কালীন বাংলাদেশ এবং কাতার সেনাবাহিনীর বিদ্যমান সম্পর্কের অভূতপূর্ব উন্নতি হয়েছে। গত অক্টোবর মাসে কাতার সশস্ত্র বাহিনীর সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ