মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

সাংবাদিকদের কারণে কিছু রাষ্ট্রদূত মন্তব্য করতে বাধ্য হন: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘অনেক রাষ্ট্রদূত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চান না।

কিন্তু সাংবাদিকদের কারণে তারা মন্তব্য করতে বাধ্য হন। একাধিক রাষ্ট্রদূত জানিয়েছেন, তারা যেসব বিষয়ে কিছুই জানেন না, সেসব বিষয়েও সাংবাদিকরা প্রশ্ন করে উত্তর দিতে বাধ্য করেন’।

এ ব্যাপারে সাংবাদিকদের যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অন্য কোনো দেশের মানুষ নিজেদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশি কূটনীতিকদের কাছে জানতে চায় না। কারণ বিদেশি কূটনীতিকরা কিছু দিনের জন্য আসেন সম্পর্ক উন্নয়নের জন্য, নেতিবাচক কিছু বলতে নয়’।

পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে দু দিনব্যাপী জেলা সাহিত্য মেলা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন।

বিএনপি তাদের সিলেট বিভাগীয় গণসমাবেশে লোকসমাগম নিয়ে নিজেরাই হতাশ বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের ইচ্ছে ছিল আন্দোলন শুরু করার, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। জনগণ শেখ হাসিনা সরকারের উন্নয়ন দেখে তাকে আবারও নির্বাচিত করবে। কেন না দেশের উন্নয়নের জন্য দীর্ঘস্থায়ী স্থিতিশীল সরকার প্রয়োজন’।

জেলা সাহিত্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সুব্রত ভৌমিক, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ফয়সল মাহমুদ, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ