মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিদ্যুতের মূল্যবৃদ্ধি করায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

আগামী ডিসেম্বর মাস থেকে বিদ্যুতের পাইকারি দাম ১৯.৯২ শতাংশ বাড়িয়ে ইউনিট প্রতি ৬ টাকা ২০ পয়সা নির্ধারণের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান আবদুল জলিল।

প্রদত্ত এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, একদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যেমন আকাশছোঁয়া অন্যদিকে সংসারের দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ। এমতাবস্থায় বিদ্যুতের পাইকারি
মূল্য বৃদ্ধি গ্রাহক পর্যায়ে এর মারাত্মক প্রভাব সৃষ্টি করবে।

কয়েকদিন আগেও এই কমিশন আবাসিক গ্যাসের মূল্য বৃদ্ধি করে মানুষের জীবনকে
আরো দুর্বিসহ করে তুলেছে। এর প্রভাবে ইতিমধ্যে বাসাভাড়া বৃদ্ধি সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আরো বৃদ্ধি পেয়েছে। শ্রমজীবি-খেটেখাওয়া অনেক মানুষ ইতিমধ্যে শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে। সরকারকে অবিলম্বে
বিদ্যুতের পাইকারি বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে।

আইএমএফের ফর্মুলা মানতে গিয়ে বিদ্যুতের এই দাম বৃদ্ধি কি না জাতির সামনে তা পরিষ্কার করতে
হবে। প্রয়োজনে ভর্তুকি বাড়িয়ে বিদ্যুৎ ও জ্বালানী গ্যাসের দাম কমিয়ে আনতে হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ