মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

“মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ”

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ বলেছেন, সব ধরনের বৈষম্য, ব্যবধান, বঞ্চনা অবসানের মাধ্যমে দেশের ৫৬ হাজার বর্গমাইল জনপদের প্রতিটি শিশুর জন্য সমান সুযোগ সৃষ্টির মাধ্যমে একটি মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে বর্তমান সরকার আন্তিরকভাবে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু সর্বজনীন প্রাথমিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অঙ্গীকারবদ্ধ।

আজ রোববার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে সব শিশুর জন্য অন্তর্ভুক্তিমূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে ইউএস এইডের ‘সবাই মিলে শিখি প্রকল্পের’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পরিপূর্ণ নিশ্চিতকরণে অন্তর্ভুক্তিমূলক প্রাথমিক শিক্ষার বাস্তব রূপায়নে অগ্রসর ও সক্ষম শিশুর পাশাপাশি দরিদ্র ও প্রতিবন্ধী শিশুদের মাঝেও শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। সরকার ২০৪১ সালের মধ্যে যে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, তার স্বপ্নসারথি আজকের শিশুরা। তাই শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ও এর সঠিক ব্যবহারের মাধ্যমেই রয়েছে আগামীর সমৃদ্ধ বাংলাদেশের চাবিকাঠি।

১৮ মিলিয়ন ইউএস ডলারের এ প্রকল্প আগামী ৫ বছরে ইউএসএইড ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যৌথভাবে বাস্তবায়ন করবে। প্রকল্পের মধ্যে রয়েছে- শিশুদের জন্য শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ, প্রতিবন্ধী শিশুদের প্রশিক্ষণ, শিক্ষকদের সক্ষমতা তৈরি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ