মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

আগামীকাল কর্ণফুলী ড্রাইডক স্পেশাল ইকোনমিক জোন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামীকাল রবিবার ‘কর্ণফুলী ড্রাইডক স্পেশাল ইকোনমিক জোন’ আনুষ্ঠানিক উদ্বোধনসহ ৫০টি শিল্প ও অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ভার্চুয়ালি এগুলো উদ্বোধন করবেন তিনি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের কার্যক্রমের ওপর ভিডিও প্রদর্শন শেষে চট্রগ্রাম-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং চূড়ান্ত পর্বে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন।

প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন একযোগে মোট ৮টি ভ্যেনু থেকে অনুষ্ঠিত হবে।

ভ্যেনুগুলো যথাক্রমে গণভবন, ঢাকা, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর (মিরসরাই, চট্টগ্রাম), শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল (শ্রীহট্ট, মৌলভী বাজার) কর্ণফুলী ড্রাইডক এসইজেড (আনোয়ারা, চট্টগ্রাম), মেঘনা ইন্ডাস্ট্রিয়াল অর্থনৈতিক অঞ্চল (সোনারগাঁও নারায়ণগঞ্জ), জামালপুর অর্থনৈতিক অঞ্চল (জামালপুর সদর), সাবরাং ট্যুরিজম পার্ক (সাবরাং, কক্সবাজার) ও হোসেন্দী অর্থনৈতিক অঞ্চল (গজারিয়া, মুন্সিগঞ্জ)।

সর্বশেষ অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগকারীদের সাথে মতবিনিময়ের মধ্যে দিয়ে শেষ হবে অনুষ্ঠান।

কর্ণফুলী শিপ বিল্ডার্স লি. কর্তৃপক্ষ ইতোমধ্যে ১২০০ জাহাজ ও নৌযান নির্মাণসহ প্রায় ৮০০ জাহাজ মেরামত এবং ৫০টি ড্রেজার নির্মাণ করে সরকারের নিকট হস্তান্তর করেছে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ