বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি বাংলাদেশসহ ৭৩ দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রুশ-ইউক্রেন যুদ্ধের প্রায় ৯ মাস। এমন পরিস্থিতিতে সোমবার জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে একটি প্রস্তাব পাস হয়েছে। ওই প্রস্তাবে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত ছিল বাংলাদেশসহ ৭৩ টি দেশ।

জাতিসংঘের সাধারণ পরিষদে সোমবার এ প্রস্তাব গৃহীত হয়। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য এবং ইউক্রেনে আক্রমণের ফলে সৃষ্ট ক্ষয়-ক্ষতির জন্য প্রত্যাবাসন ও প্রতিকার ব্যবস্থা তৈরির জন্য রাশিয়াকে জবাবদিহি করার আহ্বান জানানো হয় ওই প্রস্তাবে।

৯৪টি দেশ ওই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত ছিলো বাংলাদেশ, ভুটান, ব্রাজিল, মিসর, ইন্দোনেশিয়া, ইসরায়েল, নেপাল, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাসহ মোট ৭৩ দেশ।

অপরদিকে চীন, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরান, রাশিয়া ও সিরিয়াসহ ১৪টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে।

প্রস্তাবে ইউক্রেনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের জন্য রাশিয়াকে দায়ী হতে হবে বলে হুশিয়ার করা হয়েছে। যার মধ্যে আগ্রাসনের মাধ্যমে জাতিসংঘ সনদের লঙ্ঘন, সেইসাথে আন্তর্জাতিক মানবিক আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘনসহ রাশিয়াকে অবশ্যই তার অন্যায় কাজের সকল (আন্তর্জাতিক) আইনি পরিণতি বহন করতে হবে।

ক্ষতিপূরণ বহন করা এবং এই ধরনের কর্মকাণ্ডের ফলে সৃষ্ট যেকোনো ক্ষয়-ক্ষতির দায়িত্বও রাশিয়াকে নিতে হবে। -টাইমস অব ইন্ডিয়া।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ