শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

পা দিয়ে লিখে আলিম পরীক্ষা দিচ্ছেন মাদরাসার ছাত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুই হাত না থাকার পরও পা দিয়ে লিখে এবারের আলিম পরীক্ষা দিয়েছেন মো. হাবিবুর রহমান (১৯)। পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থী তিনি।

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের কৃষক মো. আ. সামাদের ছেলে মো. হাবিবুর রহমান। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে হাবিব তৃতীয়।

মাদরাসার অধ্যক্ষ ও আলিম পরীক্ষার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওয়াবুল্লাহ ইব্রাহিম বলেন, জন্মগতভাবে হাতহীন হাবিবুর আমার তত্ত্বাবধানে এই কেন্দ্রেই জেএসসি এবং দাখিল পরীক্ষা দিয়েছে ও চলমান আলিম পরীক্ষা দিচ্ছে। শুনেছি সে অতিদরিদ্র পরিবারের সন্তান।

জানা যায়, মেধাবী হাবিবুর রহমান প্রথমে তার গ্রামের হেমায়েত খালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরে ২০১৫ সালে পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা থেকে ৪.৬৩ পয়েন্ট নিয়ে জেএসসি পরীক্ষায় পাশ করেন। এরপর ২০১৮ সালে দাখিল পরীক্ষায় ৪.৬১ পয়েন্ট নিয়ে পাশ করেন। এবার একই মাদরাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নেন।

হাবিবুর রহমানের ভগ্নিপতি আনোয়ার হোসেন বলেন, হাবিব জন্মগতভাবেই হাতহীন। তার মধ্যে অনেক প্রতিভা এবং আত্মবিশ্বাস রয়েছে। সে ভবিষ্যতে ভালো কিছু করতে চায়।

পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. হেদায়েতুল ইসলাম বলেন, হাবিব আমার মাদ্রাসার অত্যন্ত মেধাবী একজন ছাত্র। সে প্রতিটা ক্লাসেই ভালো করে। আজকে আলিম পরীক্ষা দিতে আসছে। সে আমাদের মাদরাসা এবং দেশের গর্ব। তাকে নিয়ে আমরা অনেক আশাবাদী। তবে তার পরিবার অনেক দরিদ্র। সমাজের বিত্তবান ও সরকারের পক্ষ থেকে তার পাশে এসে দাঁড়ালে হয়তো, সে আরও ভালো কিছু করতে পারবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ