শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

ডেঙ্গু প্রতিরোধে রংপুরে আগাম সতর্কতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ বাড়তে শুরু করেছে। যদিও রংপুরে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব নেই। তবুও আগাম সতর্কতা হিসেবে রংপুরে মশার বংশবিস্তার ও উপদ্রব রোধে বাড়ির আশপাশের ঝোঁপঝাড়সহ বাসার ছাদবাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে রংপুর সিটি করপোরেশনের মেয়র মুস্তাফিজার রহমান মোস্তফা।

মঙ্গলবার (১ নভেম্বর) সকালে নগরীর শাপলা চত্বর শ্যামা সুন্দরী খাল ব্রিজ সংলগ্নে মশক নিধন কার্যক্রম পরিদর্শনকালে সিটি মেয়র এসব কথা বলেন‌।

তিনি বলেন, বাড়ির আশপাশের ঝোঁপঝাড় এবং বাসার ছাদবাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ময়লা-আবর্জনার স্তুপ ও দীর্ঘদিন ধরে পড়ে থাকা পানিতে মশার বংশবিস্তার সুযোগ থাকে। আমরা নগরবাসী এসব বিষয়ে সচেতন হলে মশক নিধন কার্যক্রম সফল হবে।

সিটি মেয়র বলেন, মশাবাহিত রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে নগরীর প্রতিটি ওয়ার্ডে মশার উৎপত্তিস্থলে অর্থাৎ ড্রেন, নালা, জলাশয় ক্যানেলে মশক নিধনে লার্ভিসাইড ও এডাল্টিসাইড স্প্রে করা হচ্ছে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার লক্ষ্যে মশক নিধনে চিরুনি অভিযান চলছে।

মশক নিধন কার্যক্রম পরিদর্শনকালে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা হেঁটে হেঁটে শ্যামাসুন্দরী খালের দুপাশ ঘুরে দেখেন। পরে শাপলা চত্বর বটতলা মোড়ে স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ