শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ

একটি ভুল নাম 'মাহীন'!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অনেক মানুষ সন্তানের নাম রাখেন, মাহীন। এর অর্থ— হীন, তুচ্ছ, লাঞ্ছিত। সম্ভবত কুরআনে কারীমের ‘মাহীন’ শব্দ শুনেছে, ব্যস, এর অর্থ বা এটি নাম হতে পারে কি না— এসব জানা ছাড়াই সন্তানের নাম রেখে দিয়েছে।
মাহীন শব্দটি কুরআনে কারীমের কয়েক জায়গায় এসেছে।

উদাহরণ স্বরূপ দু-একটি উল্লেখ করা হল: সূরা সাজদার ৮ নং আয়াত— ثُمَّ جَعَلَ نَسْلَهٗ مِنْ سُلٰلَةٍ مِّنْ مَّآءٍ مَّهِیْنٍ. (তিনি কাদা হতে মানব সৃষ্টির সূচনা করেছেন।) অতঃপর তিনি তার বংশ উৎপন্ন করেন ‘তুচ্ছ’ তরল পদার্থের নির্যাস হতে।

এখানে মাহীন অর্থ, ‘তুচ্ছ’। সূরা কলাম-এর ১০ নং আয়াত—وَ لَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِیْنٍ. এবং অনুসরণ করো না তার, যে কথায় কথায় শপথ করে, যে ‘লাঞ্ছিত’।

এখানে মাহীন অর্থ, ‘লাঞ্ছিত’। এখন বলুন, নাম রাখার আগে যদি কেউ এ বিষয়টি জানত, সে কি নিজ সন্তানের নাম ‘মাহীন’ রাখত?
আর কোনো শব্দ কুরআনে থাকার অর্থই এ নয় যে, তা দ্বারা কারও নাম রাখা যাবে। দেখতে হবে, শব্দটি কোন প্রসঙ্গে এসেছে, কী তার অর্থ। ফিরাউন, হামান, কারূন—নামগুলোও তো ভিন্ন ভিন্ন প্রসঙ্গে কুরআনে এসেছে। আমরা কি এগুলো দ্বারা কারও নাম রাখি?

সূত্র: মাসিক আলকাউসার>> সফর ১৪৪২ অক্টোবর ২০২০


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ