বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরান অভিযানে বড় বাধা মার্কিন অস্ত্রের ঘাটতি: যৌথ বাহিনীর প্রধান কেইন এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করলো ইসি গোল্ডকাপ ফুটবলে মাদরাসা ছাত্রীদের দল বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহ, ঘাঁটি ছেড়ে পালাল শত শত সেনা আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার

সৌদির ইয়ানবুকে ‘শিক্ষা শহর’ হিসেবে ঘোষণা করল ইউনেসকো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: সৌদি আরবের ইয়ানবু ইন্ড্রাসটিয়াল সিটিকে ‘জ্ঞান ও শিক্ষার শহর’ হিসেবে ঘোষণা করল জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা ‘ইউনেসকো’। খবর আল আরাবিয়া’র।

ইয়ানবু ইন্ড্রাসটিয়াল সিটি সৌদি আরবের দ্বিতীয় শহর যাকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে সৌদির জুবিল ইন্ডাস্ট্রিয়াল সিটিকে এই মর্যাদা দেওয়া হয়।

ইয়ানবুতে রয়্যাল কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ আল-কুরাশি বলেছেন, ‘জ্ঞানের শহর’ ধারণা গ্রহণ এবং প্রয়োগ ইয়ানবু ইন্ড্রাসটিয়াল শহরের অবস্থানকে উন্নত করবে। টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সমৃদ্ধিকে আরও উন্নীত করবে।

‘ইউনেসকো’ শিক্ষা শহর বলতে বুঝায়, যা তাদের সম্পদকে কার্যকর পদ্ধতিতে সচল রাখে। যার লক্ষ্য সকল স্তরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে উৎসাহিত করা। পরিবার এবং সম্প্রদায়ের মধ্যে শেখার আকাঙ্খাকে পুনরুজ্জীবিত করে, পরিবেশে শিক্ষা প্রক্রিয়ার সুবিধার্থে কাজ করে, আধুনিক শিক্ষাগত প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহার করে। স্কেল, গুণমান এবং শ্রেষ্ঠত্ব প্রচার করে। শিক্ষার ক্ষেত্রে আজীবন শিক্ষার সংস্কৃতি প্রচার করা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ