বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করলো ইসি গোল্ডকাপ ফুটবলে মাদরাসা ছাত্রীদের দল বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহ, ঘাঁটি ছেড়ে পালাল শত শত সেনা আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা

অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডের ভাইস প্রেসিডেন্ট মাওলানা জালালুদ্দীন উমারি আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ভাইস প্রেসিডেন্ট মাওলানা জালালুদ্দিন উমারি (৮৮) ইন্তেকাল করেছেন। স্থানীয় সময় শুক্রবার রাত নয়টার দিকে তিনি ইন্তেকাল করেন।

স্থানীয় সময় শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় জামিয়া মিল্লিয়ায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত বছর তিনি করোনায় আক্রান্ত হন। তখন  তিনি শারীরিকভাবে দুর্বল ছিলেন। এরপর তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন শুরু করেন। গত সপ্তাহে অসুস্থ হলে তাকে আল শাফা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মাওলানা জালালুদ্দিন উমারি সুপরিচিত লেখক এবং বিখ্যাত বক্তা। তার বইগুলো ইংরেজি, আরবি ও তুর্কি ভাষায় অনূদিত হয়েছে।

মাওলানা উমারি মুসলিম মজলিস কনসালটেশনের প্রতিষ্ঠাতা সদস্য এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায় উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি ইসলামিক রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান এবং ইসলামিক রিসার্চ জার্নাল রিসার্চ ইসলামির সম্পাদক ছিলেন। সূত্র: আওয়ার দ্যা ভয়েজ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ