বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

‘মুসলিম বিশ্বের সমস্যা সমাধানের একমাত্র উপায় হলো প্রতিরোধ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুসলিম বিশ্বের সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি বলেন, ইতিহাস প্রমাণ করে বিশ্বের বিভিন্ন জাতি যেখানেই আধিপত্যকামী ও সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে সেখানেই সম্মান ও স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে।

ইরানের সর্বোচ্চ সাংস্কৃতিক বিপ্লবী পরিষদ ইসরায়েলের বিরুদ্ধে ৩৩ দিনের যুদ্ধে লেবাননের হিজবুল্লাহর বিজয় উপলক্ষে রোববার ফার্সি ২৩ মোরদাদকে 'ইসলামি প্রতিরোধ' দিবস হিসেবে ঘোষণা করেছে। একইভাবে মুসলিম বিশ্বের নানা সমস্যা বিশেষকরে ফিলিস্তিনি ইস্যুতে প্রতিরোধই কেবল সমাধান এনে দেবে বলে তিনি মন্তব্য করেন।

ইরানের প্রেসিডেন্ট রায়িসি, কাসেম সোলাইমানি ও হোসাইন হামেদানিসহ শহীদ প্রতিরোধ সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ইরানিরাসহ বিশ্বের সব স্বাধীনতাকামী মানুষ প্রতিরোধ সংগ্রামীদের আত্মত্যাগের কাছে ঋণী। সূত্র : পার্সটুডে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ