মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

ইসলাম গ্রহণ করলেন বিখ্যাত গায়ক ডাচ ভ্যালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামযাহ আলা মাহদী

ডাচ ভ্যালি নামে পরিচিত ব্রিটিশ গায়ক (র‌্যাপার) স্টিফেন ফেবলস ইসলামি শিক্ষায় অনুপ্রাণিত হয়ে শাহাদাত বাণী আবৃত্তি করেন এবং ইসলাম গ্রহণ করেন।
এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের বিখ্যাত গায়ক ডাচ ভ্যালির ইসলাম গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে। টিক টক ও টুইটারে ভাইরাল হচ্ছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গায়ক একজন ধর্মীয় আলেমের হাতে ইসলাম গ্রহণ করছেন। ইসলামে প্রবেশের জন্য শাহাদাত বাণী পাঠ করছেন।

ডাচ ভ্যালি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে তার ইসলাম গ্রহণের একটি ভিডিও শেয়ার করেছেন। স্বীকার করেছেন যে তিনি এখন ইসলামে প্রবেশ করেছেন। হযরত ঈসা আ. আল্লাহ তাআলার নবী হিসাবে গ্রহণ করেছেন। যেমন মুসলিমরা স্বীকার করে।

উল্লেখ্য, এর আগেও রিপোর্ট বেরিয়েছিল গায়ক ইসলামী শিক্ষায় অনুপ্রাণিত হয়ে কোরআন তেলাওয়াত করেন অন্যান্য পবিত্র বই নিয়মিত অধ্যয়ন শুরু করেছেন, তবে ডাচ ভ্যালি বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেনি।

ডেইলি পাকিস্তান উর্দু থেকে হামযাহ আলা মাহদীর অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ