বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে বিশেষ ইলমি সেমিনার অনুষ্ঠিত ছত্রিশে লেখা নাম  নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ

বিএনপি নেতা দুলু গুরুতর অসুস্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাটোর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু গুরুতর অসুস্থ। তিনি নাটোরের সকল শ্রেণি পেশার মানুষসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

শনিবার সকালে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ব্যক্তিগত সহকারী বিএনপি নেতা শামসুল ইসলাম রনি গণমাধ্যমকে জানান, ২৩ দিন আগে সিলেটে বন্যা দুর্গতদের ত্রাণ তৎপরতা চালানোর সময় হঠাৎ কোমরে আঘাত পান। এরপর থেকেই তিনি ধীরে ধীরে বেশি অসুস্থ হয়ে পড়ছেন। তিনি ল্যাবএইড হাসপাতাল গুলশানের অর্থোপেডিক সার্জন এহসানুল রাব্বীর তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যায় রয়েছেন।

শুক্রবার জুমার নামাজের পর এবং শনিবার দুপুরে তার নির্বাচনী এলাকা নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার বিভিন্ন মসজিদে তার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ