সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে’ ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে সরকারের অসহায়ত্ব দৃশ্যমান: ইসলামী আন্দোলন সিলেটে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ আসল বিজয় ‘মঙ্গলবার রাত থেকেই গ্যাস বিদ্যুতের সংকট দূর হয়ে আগের অবস্থায় ফিরবে’  মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় কাল হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামাতে জেলেনস্কিকে ট্রাম্পের অনুরোধ তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষার খরচ দেবে থালাপতি বিজয়ের সরকার

ফিলিস্তিনি সমস্যা সমাধানে সম্মেলন করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনের সঙ্কটকে রাজনৈতিকভাবে সমাধানের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আন্তর্জাতিক শান্তি সম্মেলন করার আহ্বান জানিয়েছে চীন।

মঙ্গলবার (২৬ জুলাই) জাতিসংঘে চীনা মিশনের ডেপুটি চিফ গেং শুয়াং ইউএনএসসিকে ফিলিস্তিন ইস্যুতে আরও সক্রিয় ও জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

গেং শুয়াং বলেন, আমরা কর্তৃত্বপূর্ণ এবং আরও প্রভাবশালী আন্তর্জাতিক শান্তি সম্মেলন চাই। যেখানে কাউন্সিলের স্থায়ী সদস্য এবং মধ্যপ্রাচ্য প্রক্রিয়ার সমস্ত স্টেকহোল্ডারদের ফিলিস্তিনি সমস্যা সমাধানে কার্যকর উপায় আবিস্কার করার আমন্ত্রণ জানানো হবে।

এসময় ফিলিস্তিন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য আরও বিস্তৃত এবং আরও কার্যকর প্রচেষ্টা আনতে আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার সাথে কাজ করার জন্যও সংস্থাটিকে আহ্বান জানিয়েছে চীন। সূত্র: টিআরটি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ