বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে বিশেষ ইলমি সেমিনার অনুষ্ঠিত ছত্রিশে লেখা নাম  নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ

ফরিদপুরের মধুখালীতে ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি>

ফরিদপুরের মধুখালী উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা ভরাডু্বি হয়েছে। তিনটি ইউনিয়ন হলো- ডুমাইন, আড়পাড়া, মেগচামী।

বুধবার (২৭ জুলাই) সকাল আটটা থেকে শুরু হওয়া ভোট গ্রহন নিরবিচ্ছিন্নভাবে চলে বিকেল ৪ টা পর্যন্ত।

তিনটি ইউনিয়নে মধ্যে মেগচামী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের সাব্বির উদ্দীন শেখ পেয়েছেন ৪৪৭৪ জন এবং নৌকার প্রার্থী মোঃ হাসান আলী খান পেয়েছেন ২৬২৮ ভোট।

অপর দিকে আড়পাড়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান (সাজ্জাদ) মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৭৯২ ভোট এবং নৌকার প্রার্থী আরমান হোসেন বাবু পেয়েছেন ২২১ ভোট।

ডুমাইনে ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী শাহ্ আসাদুজ্জামান তপন আনারস প্রতীকে পেয়েছেন ৩৯২৩ ভোট এবং নৌকা প্রার্থী খুরশিদ আলম মাসুম পেয়েছেন ৩১৬৬ ভোট।

তিনটি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ছিল ৩১ হাজার ৪৪ জন এর মধ্যে পুরুষ ১৬ হাজার ৮৩ জন এবং নারী ভোটার ১৫ হাজার ২৫৭ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ