সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে’ ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে সরকারের অসহায়ত্ব দৃশ্যমান: ইসলামী আন্দোলন সিলেটে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ আসল বিজয় ‘মঙ্গলবার রাত থেকেই গ্যাস বিদ্যুতের সংকট দূর হয়ে আগের অবস্থায় ফিরবে’  মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় কাল হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামাতে জেলেনস্কিকে ট্রাম্পের অনুরোধ তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষার খরচ দেবে থালাপতি বিজয়ের সরকার

বিশ্বে করোনায় আরও ১০৭১ মৃত্যু, আক্রান্ত কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৮ হাজার ৪৭৩ জন; যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ৭০ হাজার। এ সময় ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৭১ জনের।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ কোটি ৫৭ লাখ ২ হাজার ৭৯। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৪ হাজার ৬০৭ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১১৭ জনের এবং শনাক্ত হয়েছে ৫১ হাজার ৩২০ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৩০ হাজার ৬০৯ জন এবং মৃত ১৯২ জন। ইতালিতে আক্রান্ত ২৩ হাজার ৬৯৯ জন এবং মৃত্যু ১০৪ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ১৭ হাজার ১২৭ জন এবং মৃত্যু হয়েছে ৫৩ জনের। জাপানে মৃত ৩৩ জন এবং আক্রান্ত ১ লাখ ৭২ হাজার ৬৭৩ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৩২ জন এবং আক্রান্ত ৩৬ হাজার ৫০৭ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৫৭১ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৭৪০ জন এবং ৩২ জনের মৃত্যু হয়েছে। চিলিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১০০ জন এবং মৃত্যু হয়েছে ৫১ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ