বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

পুরুষকে দীনদার বানাতে নারীর যে ভূমিকা জরুরি: আশরাফ আলী থানভী রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনুবাদ: নোমান আব্দুল্লাহ

স্ত্রীরা সাহস করলে স্বামীদের অনেক খারাপ অভ্যাস খুব দ্রুত দূর করা সম্ভব হয়ে থাকে। আর কখনো যদি দূর করা সম্ভব না-ও হয়ে থাকে, তখন পূর্বের খারাপের পরিমাণ নিশ্চিতভাবে কমে যায়।

কারণ পুরুষরা অধিকাংশ ক্ষেত্রে নারীদের কারণেই আর্থিক গুনাহ যেমন সুদ-ঘুষ ইত্যাদিতে লিপ্ত হয়ে থাকে। যদি তারা জামাকাপড় ও গয়নাগাটির আবদার কমিয়ে দেয় এবং বলে দেয় যে, তাদের কারণে যেনো কোনো হারাম কাজে না লিপ্ত হয়- তাহলে অনেককিছুর সমাধান হয়ে যায়। আমি সত্যি বলছি, কিছু নারী পুরুষের চেয়েও অনেক দৃঢ় হয়ে থাকে।

এজন্য যে নারীরা বলে, আমরা অপারগ, স্বামী আমাদের যা এনে দেয় আমরা তাই খাই, এটি তাদের বাহানামাত্র। তারা যদি জামাকাপড় ও গয়নাগাটি ইত্যাদির অহেতুক আবদার না করে, তাহলে অনেক পুরুষ এমনিতেই হারাম উপার্জন থেকে হাত গুটিয়ে তওবা করে নিবে।

এরপরও যদি কোনো পুরুষ হারাম উপার্জন করে আর নারীরা যদি বলে যে, হারাম উপার্জন করলে পরকালে এই হারাম ভক্ষণ করানোর দায় স্বামীকে নিতে হবে, তাহলে দেখা যাবে খুব দ্রুতই স্বামীদের সংশোধন হয়ে যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ