সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে’ ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে সরকারের অসহায়ত্ব দৃশ্যমান: ইসলামী আন্দোলন সিলেটে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ আসল বিজয় ‘মঙ্গলবার রাত থেকেই গ্যাস বিদ্যুতের সংকট দূর হয়ে আগের অবস্থায় ফিরবে’  মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় কাল হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামাতে জেলেনস্কিকে ট্রাম্পের অনুরোধ তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষার খরচ দেবে থালাপতি বিজয়ের সরকার

কাবা শরিফের গিলাফ বদল হবে শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কাবা শরিফের গিলাফ আগামী শনিবার প্রতিস্থাপন করা হবে। নতুন ইসলামিক বছরের শুরুর সঙ্গে মিল রেখে কাবা শরিফের এই গিলাফ বদল করা হবে। দুই পবিত্র মসজিদের মুতওল্লির বরাতে আরব নিউজ এমন খবর দিয়েছে।

বার্ষিক এই প্রথা পালনে অংশ নেবেন ১৬৬ জন কারিগর। মুতওল্লি শেখ আবদুল রহমান আল-সুদাইস এই কাজের তত্ত্বাবধান করবেন। কাবা শরিফের প্রতি সৌদি নেতৃত্বের বিশেষ নজর তুলে ধরতেই বেশি জোর দিয়েছেন আল-সুদাইস।

কাবা শরিফের গিলাফ একটি বস্ত্রখণ্ড। যা দিয়ে কাবা শরিফকে ঢেকে রাখা হয়েছে। বর্তমানে গিলাফ কালো রেশমি কাপড়ে নির্মিত, যার ওপর স্বর্ণ দিয়ে লেখা থাকে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলাল্লাহ’, ‘আল্লাহু জাল্লে জালালুহু’, ‘সুবহানাল্লাহু ওয়া বেহামদিহি, সুবহানাল্লাহিল আযিম’ এবং ‘ইয়া হান্নান, ইয়া মান্নান’।

১৪ মিটার দীর্ঘ এবং ৯৫ সেন্টিমিটার প্রস্থবিশিষ্ট ৪১ খণ্ড বস্ত্রখণ্ড জোড়া দিয়ে গিলাফ তৈরি করা হয়। চার কোণায় সুরা ইখলাস স্বর্ণসূত্রে বৃত্তাকারে উৎকীর্ণ করা হয়।

রেশমি কাপড়টির নিচে মোটা সাধারণ কাপড়ের লাইনিং থাকে। একটি গিলাফে ব্যবহৃত রেশমি কাপড়ের ওজন ৬৭০ কিলোগ্রাম এবং স্বর্ণের ওজন ১৫ কিলোগ্রাম। বর্তমানে এটি তৈরিতে এক কোটি ৭০ লাখ সৌদি রিয়াল খরচ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ