মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া পরিদর্শনে বেফাক নেতৃবৃন্দ জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় আল-হাইআতুল উলয়ার উদ্বেগ শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ইসরায়েলি কারাগারে কুরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী পূর্ণিমার পূর্বে চাঁদ শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন বাড়ি ফেরার পথে মাদরাসাছাত্রীর মৃত্যু ‘বাতিল ও ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া কওমি আলেমদের দায়িত্ব’

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, শনাক্ত ৫৪৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে ২০ লাখ ২ হাজার ৩২৩ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২৭১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ২ জন পুরুষ ও ৩ জন নারী।

এছাড়া, শনাক্তদের মধ্যে ৩২৬ জন ঢাকা বিভাগের, ১৫ জন ময়মনসিংহ বিভাগের, ৯৩ জন চট্টগ্রাম বিভাগের, ২৯ জন রাজশাহীর, ২৩ জন রংপুর বিভাগের, ৩৫ জন খুলনা বিভাগের, ১১ জন বরিশাল বিভাগের এবং ১৬ জন সিলেট বিভাগের।

এর আগের ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছিল এবং ৪৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৭ দশমিক ০৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৮৪ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ হাজার ২৭৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৩৭ হাজার ২৪০ জন।

সুস্থতার হার ৯৬ দশমিক ৭৫ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৬ শতাংশ। বাংলাদেশে করোনা প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ আগস্ট ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ