বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ বইয়ের মোড়ক উন্মোচন

স্বামীর সম্পদ দানের ক্ষেত্রে সতর্কতা: আশরাফ আলী থানভী রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনুবাদ: নোমান আব্দুল্লাহ

স্ত্রীরা মাঝেমাঝে স্বামীর অনুমতি ছাড়াই স্বামীর সম্পদ খরচ করে থাকে। তারা ভাবে, স্বামী অনুমতি দিয়ে দিবে। কিন্তু স্বামী কখনো অনুমতি দিয়ে দেয় আবার কখনো অসন্তুষ্ট হয়।

যতক্ষণ পর্যন্ত স্বামীর স্পষ্ট অনুমতি না থাকবে বা অনুমতি পাওয়ার প্রবল ধারণা না হবে, স্ত্রীর স্বামীর সম্পদ দান করা উচিত নয়। আমি লক্ষ করেছি, নারীরা দান-সদাকার ব্যাপারে খুব উদারহস্ত।

কোথাও দানের ফজিলত সম্পর্কিত ওয়াজ শুনলেই নিজের গয়নাগাটি খুলে দান করে দিয়ে থাকে। জেনে রাখো, যে গয়না আপনার নিজের (স্বামী মালিক বানিয়ে দিয়েছে) তা দান করতে কোনো অসুবিধা নেই, কিন্তু যে গয়না স্বামী শুধু পরার জন্য দিয়েছে তা স্বামীর অনুমতি ছাড়া দান করা জায়েয নেই।

আর যদি গয়না আগে থেকেই স্ত্রীর নিজের সম্পদ হয়ে থাকে তাহলে স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ আবশ্যক নয় ; তবে তার পরামর্শ নেওয়া উচিত। তবে স্বামীর সেই সম্পদ যদি এমন কোনো ছোটখাটো জিনিস হয় যার অনুমতি পাওয়ার প্রবল ধারণা থাকে তাহলে কোনো সমস্যা নেই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ