শনিবার, ৩০ মে ২০২৬ ।। ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‎‎গফরগাঁওয়ে ইমামের ওপর হামলার প্রতিবাদে নাগরিক বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিন দিনে সাভার ট্যানারিতে ঢুকল ৫ লাখের বেশি চামড়া হাজিদের সেবায় ‘মন্ত্রী’ হিসেবে নয় ‘খাদেম’ হিসেবে কাজ করেছি: ধর্মমন্ত্রী আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ‘ঘাতকরা জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো’  নেদারল্যান্ডসে মসজিদে হামলা-ভাঙচুর  পাক মুলুকে আমাদের ঈদ সমাচার গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ‘স্বপ্ন বহুদূর’-এর উদ্যোগে দরিদ্র পরিবারে কুরবানির গোশত বিতরণ ‘শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে’ 

যে দোয়া পড়লে স্মরণশক্তি বাড়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্মৃতিশক্তি মানুষের অমূল্য সম্পদ। ব্রেনের সঠিক ব্যবহারে মানুষের স্মৃতিশক্তি অটুট থাকে এবং ধীরে ধীরে তা বাড়তে থাকে। আবার কারও কারও ব্রেন সবসময় একরকম থাকে না। একেক বয়সে একেক রকম হয়। ছোটবেলায় হয়তো স্মরণশক্তি ভালো থাকে। আবার বয়সের সঙ্গে সঙ্গে জ্ঞানশক্তি লোপ পায়।

আবার অনেক শিশু আছে যারা পড়া মনে রাখতে পারে না, ভুলে যায়। আবার আমাদের বয়সের কারণেও আমরা অনেক কিছু ভুলে যায়। তাই আল্লাহ তাআলা মানুষকে স্মৃতিশক্তি বাড়াতে দোয়া, জিকির বেশ কিছু কাজের প্রতি উৎসাহ দিয়েছেন। কোরআন-সুন্নাহর আলোকে এখানে কয়েকটি দোয়া ও আমল বলা হয়েছে।

স্মরণশক্তি বা জ্ঞানশক্তি বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি। রাসুল (সা.) এর নিকট জিবরিল আলাইহিস সালাম ওহি নিয়ে আসতেন। তিনি জিবরিল (আ.)-এর সঙ্গে ওহি পড়ার ও মুখস্ত করার চেষ্টা করতেন। যা তার জন্য অনেক কষ্টকর কাজ ছিল। তখন নিম্নোক্ত আয়াত নাজিল হয়। আর এতে রাসুল (সা.)-এর কষ্ট লাঘব হয়। তিনি ওহি ধারণ করতে সহজতার পাশাপাশি প্রশান্তি লাভ করেন।

স্মরণশক্তি বৃদ্ধির দোয়া ও আমলটি হলো (আরবি)-

رَّبِّ زِدْنِي عِلْمًا

উচ্চারণ: রাব্বি যিদনি ইলমা

অর্থ: হে আমার প্রতিপালক! আমার জ্ঞান বৃদ্ধি করুন। (সুরা ত্বাহা, আয়াত : ১১৪)

এই দোয়া নিয়মিত পাঠ করলে আল্লাহ তাআলা বিশেষ জ্ঞান দান করবেন। স্মরণশক্তি ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে দেবেন। এছাড়াও স্মরণশক্তি বৃদ্ধির কয়েকটি উপকারী আমল রয়েছে।

এক. সব ধরনের গুনাহ থেকে পরিপূর্ণ বেঁচে থাকা; কারণ, গুনাহর কারণে মুখস্থশক্তিতে দুর্বলতা আসে।

দুই. অধিক হারে আল্লাহর জিকির করা। যেমন- সুবহানআল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি পড়া।

তিন. আল্লাহ তাআলা বলেন, ‌‘যখন ভুলে যান, তখন আল্লাহর জিকির করুন।’ (সুরা কাহাফ, আয়াত : ২৪)

চার. কোন কোন আলেম এমন কিছু খাবারের কথা উল্লেখ করেছেন যেগুলো মুখস্থশক্তি বৃদ্ধি করে। যেমন- মধু ও কিসমিস খাওয়া।

ইমাম যুহরি (রহ.) বলেন, ‘তুমি মধু খাবে; কারণ এটি স্মৃতিশক্তির জন্য ভালো। তিনি আরও বলেন: যে হাদিস মুখস্ত করতে চায় সে যেন কিসমিস খায়।’ (খতিব আল-বাগদাদির আল-জামি : ২/৩৯৪)

পাঁচ. মুখস্থশক্তি বৃদ্ধি ও ভুলে যাওয়ার সমস্যা প্রতিরোধে আরো যে জিনিসটি সাহায্য করে, সেটি হচ্ছে- মাথায় হিজামা করা বা শিঙ্গা লাগানো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ