শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

মহানবির রওজা মুবারক দেখভালকারী প্রবীণতম অভিভাবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহানবি হযরত মুহাম্মদ সা.-এর রওজা মুবারক (পবিত্র কক্ষ) দেখভাল করা প্রবীণতম অভিভাবক আগা হাবীব মুহাম্মদ আল আফারি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

গতকাল বুধবার বিকেলে তিনি মারা যান বলে সৌদি কর্তৃপক্ষ জানায়।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ভিত্তিক ইংরেজি দৈনিক গাল্ফ টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সৌদি কর্তৃপক্ষ জানায়, আগা হাবীব বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি গত ৪০ বছরের বেশি সময় ধরে রওজা মুবারকের দেখভালকারী অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

টুইটার পোস্টে পবিত্র মসজিদে নববীর পক্ষ থেকে বলা হয়েছে, মদিনাস্থ মসজিদে নববীর দেখভালকারী প্রবীণতম অভিভাবকদের একজন আগা হাবীব যিনি আল্লাহর নির্দেশে মহানবী সা.-এর রওজা মুবারকের দায়িপ্রাপ্ত ছিলেন তিনি আজকে মারা গেছেন। মাগরিবের নামাজের পর মসজিদে নববীতে তার জানাজা অনুষ্ঠিত হয়।

রওজা মুবারকে মহানবি সা.-এর কবরের পাশাপাশি আবু বকর রা. ও উমর রা.-এর কবর রয়েছে। রওজা মুবারক মসজিদে নববির সবুজ গম্বুজের নিচে ডান পাশে অবস্থিত। মক্কার আল-হারাম মসজিদের পরই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মসজিদ এটি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ