মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

৪০ লাখ মুসলিমকে স্বীকৃতি দিলো আসাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের আসামে ‘আদিবাসী অসমীয়া মুসলিম’ জনগোষ্ঠীকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো রাজ্য সরকার।

গতকাল মঙ্গলবার (৫ জুলাই) আসামের মন্ত্রীসভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে সবাইকে তারা স্বীকৃতি দেবে না বলেও জানানো হয়েছে।

বলা হচ্ছে, দীর্ঘদিন ধরে বসবাসকারী ৪০ লাখ আদিবাসী মুসলিম অসমীয়া ভাষায় কথা বলেন এবং তাদের কোনো বৈধ কাগজপত্র নেই। মূলত তাদেরকেই নাগরিকত্ব দেয়া হচ্ছে। এমনকি বিশাল এই জনগোষ্ঠীর কারোই বাংলাদেশ থেকে পাড়ি দেয়ার ইতিহাস নেই বলেও নিশ্চিত করেছে আসাম সরকার।

বলা হয়, জম্মু-কাশ্মিরের পর ভারতে সবচেয়ে বেশি মুসলিম জনগোষ্ঠীর বসবাস আসাম রাজ্যে। সেখানে মোট জনসংখ্যার ৩৪ শতাংশই মুসলিম নাগরিক। তাদের মধ্যে ৩৭ শতাংশ অসমীয়া ভাষাভাষী। মূলত এই ৩৭ শতাংশের মধ্যে যাচাই বাছাই করে দেয়া হচ্ছে আনুষ্ঠানিক স্বীকৃতি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ