বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

নয়াদিল্লিতে ৭ম বাংলাদেশ-ভারত জেসিসি বৈঠক বসছে রোববার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ ভারতের মধ্যে যৌথ পরামর্শক কমিটি (জেসিসি) ৭ম দফা বৈঠক আগামীকাল রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর সভায় যৌথভাবে সভাপতিত্ব করবেন।

মোমেন জেসিসি বৈঠকে যোগ দিতে শনিবার (১৮ জুন) ভারতে পৌঁছান। এটি কোভিড-১৯ মহামারি-পরবর্তী প্রথম বৈঠক। এর আগের বৈঠকটি ২০২০ সালে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।

কর্মকর্তারা জানান, জেসিসিতে কোভিড-১৯-এর পরিপ্রেক্ষিতে সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিস্তারিত বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে।

যদিও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, জ্বালানি, পানিসম্পদ, উন্নয়ন অংশীদারত্ব এবং আঞ্চলিক ও বহুমুখী ইস্যুগুলোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে যাচ্ছে।

তিন দিনের ভারত সফরের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মোমেন নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) যৌথ আয়োজনে ‘ইন্টারঅ্যাকটিভ বিজনেস মিটিং’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগদান করবেন। সূত্র: বাসস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ