সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

আল আ*কসায় ফি’লি’স্তিনিদের ওপর হা’মলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দখলকৃত পশ্চিম তীরে তাণ্ডব চালিয়েছে কট্টরপন্থী ইহুদিরা। সোমবার (৩০ মে) পর্যন্ত ইহুদিদের তাণ্ডবে আহত হয়েছে কমপক্ষে দেড়শো মানুষ।

রোববার তথাকথিত ফ্ল্যাগ মার্চ (জেরুজালেমে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বার্ষিকীতে প্রতিবছর পতাকা মিছিল করেন ইহুদিরা)-এর অজুহাতে বুনো উল্লাসে মেতে ওঠে জায়নবাদীরা। হাজার-হাজার কট্টরপন্থী ইহুদি প্রবেশ করে পবিত্র আল-আকসা প্রাঙ্গনে। এর প্রতিবাদ জানাতে গেলে, ফিলিস্তিনিদের ওপর চড়াও হয় ইসরায়েলি সেনাবাহিনী। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। আহত হন অর্ধ-শতাধিক ফিলিস্তিনি। খবর আল জাজিরার।

এদিকে, শেখ জাররাহ এবং নাবলুসের দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালিয়েছে দখলদাররা। সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের ঘরবাড়িতে চালায় ভাঙচুর; ছোড়ে ককটেল। যানবাহনেও করে অগ্নিসংযোগ। ফিলিস্তিনিরা এর প্রতিবাদ জানালে, উল্টো টিয়ার গ্যাস-রাবার বুলেট ও স্টান গ্রেনেড ছুড়ে তাদের প্রতিহত করা হয়।

গত বছর ইহুদি মিছিলে হামাস রকেট হামলা চালায়। এরপরই শুরু হয় সংঘর্ষ। যা ‌১১ দিন দীর্ঘস্থায়ী হয়েছিল। এতে নারী ও শিশুসহ নিহত হন অন্তত আড়াইশো জন। ইসরায়েলের নিহত হন ১৩ জন। এই ঘটনায় নতুন করে ফের সংঘাতের সম্ভাবনা দেখা দিয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ