সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

বিশ্বে করোনায় আরও ৫২৭ মৃত্যু, শনাক্ত ৩ লাখ ২৬ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৫২৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ২৬ হাজার ৫৮৬ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৪ লাখ ৭২ হাজার ২৯৫ জন।

এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ১০ হাজার ৮২২ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ কোটি ১৫ লাখ ২৫ হাজার ৬৪৪ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫০ কোটি ২৩ লাখ ৪ হাজার ৬১১ জন।

সোমবার (৩০ মে) সকাল সাড়ে আটটায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ৭৭২ জন রোগীর শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট কোটি ৫৭ লাখ ১৬ হাজার ২১৪ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৩১ হাজার ২৭৩ জন। এছাড়া সুস্থ হয়েছেন আট কোটি ২১ লাখ ৮ হাজার ৩৫২ জন।

ভারতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৬৯৪ জনের। তবে এ সময়ে দেশটিতে কারো মৃত্যুর খবর ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া যায়নি। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার কোটি ৩১ লাখ ৫৪ হাজার ৭৩৭ জনে। তাদের মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ২৪ হাজার ৫৮৬ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ