মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

এখন থেকে মক্কা প্রবেশে লাগবে বিশেষ অনুমতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন হজ উপলক্ষ্যে পবিত্র নগরী মক্কায় প্রবেশে দেশটিতে বসবাসকারী বিদেশিদের বিশেষ অনুমতি লাগবে। সৌদি নিরাপত্তা বাহিনীর মুখপাত্র এ আদেশের কথা জানিয়েছেন। বৃহস্পতিবার থেকে এ আদেশ কার্যকর হয়েছে।

মক্কা নগরীতে প্রবেশের চেক পোস্টগুলিতে অনুমতি পত্র প্রদর্শন করতে হবে। হজের সময় মক্কা প্রবেশের প্রয়োজনীয়তার উপযুক্ত কাগজপত্র দাখিল করে সংশ্লিষ্ট কতৃপক্ষ থেকে এ পারমিট বা অনুমতি সংগ্রহ করা যাবে। যাদের হজ করার অনুমতি রয়েছে তাদের জন্য এ আইন কার্যকর হবে না। হজ মৌসুমে সারা বিশ্ব থেকে হজ করতে আসা আল্লাহর মেহমানদের সুবিধার্থে অতিরিক্ত মানুষের চাপ কমাতে প্রতি বছরই এ আইন জারি করা হয়।

যারা চেক পোস্টে অনুমতি প্রদর্শনে ব্যর্থ হবেন তাদের ফেরত পাঠান হবে। হজ মৌসুমে যানবাহন প্রবেশের আলাদা অনুমতি প্রয়োজন হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ