বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীতে শুক্রবার শায়খ ইয়াসির আদ-দোসারির বিশেষ দরস সঠিক ধর্মীয় সচেতনতাই গড়ে তোলে আদর্শ নেতৃত্ব: মিসরের গ্র্যান্ড মুফতি জুলাই আন্দোলনে বিএনপি-জামায়াত সক্রিয় ছিল না: শায়খে চরমোনাই বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ

ঘরে বাইরে অস্থির অবস্থা বিরাজ করছে: ড. মোশাররফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে।

মানুষ আজ ঘর থেকে বের হতে পারছে না। যেখানেই যাচ্ছে সব জিনিসের দাম আকাশচুম্মি হওয়ায় মানুষ থমকে দাঁড়াচ্ছে। ঘরে বাইরে অস্থির অবস্থা বিরাজ করছে।

বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত জিয়া স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মোশাররফ বলেন, এই সরকারের আমলে গণতন্ত্র হারিয়ে গেছে। হারানো গণতন্ত্র ফিরিয়ে আনাই আমাদের আজকের সংগ্রাম। এই সরকারের আমলে দেশের কোনও কিছুই নিরাপদ নয়।

বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে কেন্দ্রীয় বিএনপি নেতা আব্দুস সালাম, ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেন, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ