বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীতে শুক্রবার শায়খ ইয়াসির আদ-দোসারির বিশেষ দরস সঠিক ধর্মীয় সচেতনতাই গড়ে তোলে আদর্শ নেতৃত্ব: মিসরের গ্র্যান্ড মুফতি জুলাই আন্দোলনে বিএনপি-জামায়াত সক্রিয় ছিল না: শায়খে চরমোনাই বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ

আড়াইহাজারে গাড়ি ভাঙচুর, দেড় হাজার শ্রমিকের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিআরটিসির গাড়ি ভাঙচুর ও চালককে মারধরের ঘটনায় দেড় হাজার অজ্ঞাতপরিচয় তাঁত শ্রমিকের বিরুদ্ধে গতকাল বুধবার একটি মামলা করা হয়েছে।

বিআরটিসির গাড়ির চালক আহসান উল্যাহ বাদী হয়ে মামলা করেন। তবে এ মামলায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ২৪ মে দুপুর আড়াইটার দিকে ঢাকা মেট্রো-ব-১৫-৫৫০৬ নম্বরের যাত্রীবাহী বিআরটিসির একটি বাস কুড়িল বিশ্বরোড থেকে আড়াইহাজার বিশনন্দী মেঘনা ফেরিঘাট এলাকায় যাচ্ছিল।

এ সময় স্থানীয় রামচন্দ্রী ব্রিজের সামনে দেড় হাজার অজ্ঞাতপরিচয় শ্রমিক হাতে লাঠিসোঁটা, রড ও ইটপাটকেল নিয়ে বাসের গতিরোধ করে। তারা বাসের ভেতরে ঢুকে চালককে গালাগালসহ মারধর করে।

এক পর্যায়ে তারা বাসের বিভিন্ন অংশে ভাঙচুর চালায়। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা পালিয়ে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ