বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শব্দদূষণে দুই বছর পর্যন্ত কারাদণ্ড মসজিদে নববীতে শুক্রবার শায়খ ইয়াসির আদ-দোসারির বিশেষ দরস সঠিক ধর্মীয় সচেতনতাই গড়ে তোলে আদর্শ নেতৃত্ব: মিসরের গ্র্যান্ড মুফতি জুলাই আন্দোলনে বিএনপি-জামায়াত সক্রিয় ছিল না: শায়খে চরমোনাই বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের

১১ দেশে ‘মাঙ্কিপক্স’ শনাক্ত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নতুন আতঙ্কের নাম হয়ে উঠেছে ‘মাঙ্কিপক্স’। বিশ্বের ১১টি দেশে বিরল এই ভাইরাসে প্রায় ৮০ জন সংক্রমিত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে, আরও আক্রান্তের তথ্য পাওয়ার আশঙ্কা রয়েছে বলে সংস্থাটি সতর্ক করেছে।

ডব্লিউএইচও কোনো দেশের নাম উল্লেখ না করে জানিয়েছে- আরও ৫০টি সম্ভাব্য সংক্রমণের তথ্য যাচাই করা হচ্ছে।

এর আগে, ইতালি, সুইডেন, স্পেন, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যে মাঙ্কিপক্সের সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছিল। এ ছাড়া অস্ট্রেলিয়াতেও শনাক্ত হয়েছে বিরল এ রোগ।

বিবিসি জানিয়েছে, সাধারণত মধ্য ও পশ্চিম আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে মাঙ্কিপক্স সবচেয়ে বেশি দেখা যায়।

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য পরিষেবার তথ্য অনুসারে, মাঙ্কিপক্স একটি বিরল ভাইরাসজনিত সংক্রমণ, যা সাধারণত তেমন মারাত্মক নয়; এবং বেশির ভাগ ক্ষেত্রেই আক্রান্ত ব্যক্তি কয়েক সপ্তাহের মধ্যে এ রোগ থেকে সেরে ওঠে। ভাইরাসটি সহজে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে না এবং মানুষের মধ্যে এ রোগের ব্যাপক সংক্রমণের ঝুঁকি খুব কম বলেই জানা গেছে।

মাঙ্কিপক্সের জন্য নির্দিষ্ট কোন ভ্যাকসিন নেই। তবে গুটিবসন্তের টিকা নেওয়া থাকলে, তা মাঙ্কিপক্স থেকে ৮০ শতাংশ সুরক্ষা দেয়। কারণ দুটি ভাইরাস অনেকটা একই ধরনের।

মাঙ্কিপক্সের উপসর্গ- মাঙ্কিপক্স আক্রান্তদের মধ্যে জ্বর, মাথাব্যথা, ফুসকুড়ি, র‍্যাশের মত উপসর্গ দেখতে পাওয়া গিয়েছে। মুখ থেকে শুরু হয়ে শরীরের বাকি অংশে ছড়িয়ে পড়বে এই র‍্যাশ। সূত্র: বিবিসি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ