সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের অন্যতম শীর্ষ আলেম, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি, জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক। 

বেফাক নেতৃবৃন্দ শনিবার (৩ মে) এক শোকবার্তায় বলেন, আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী যুগশ্রেষ্ঠ বহুমুখী প্রতিভার অধিকারী একজন মুখলিস ও বিজ্ঞ আলেমেদীন ছিলেন। তাঁর এ বিদায়ে মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো। তাঁর শূন্যস্থান সহজে পূরণ হবার নয়। ইসলামি শিক্ষা ও আরবি সাহিত্য সম্প্রসারণে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

বেফাকের মুরুব্বীগণ মরহুমের মাগফেরাত ও জান্নাতে উচ্চ মাকাম কামনা করে দোয়া করেন। তাঁর শোকসন্তপ্ত আত্মীয় পরিজনের প্রতি সমবেদনা প্রকাশের পাশাপাশি সারা দেশের ওলামায়ে কেরাম ও তালিবুল ইলমদের নিকট মরহুমের জন্য বিশেষ দোয়ার আবেদন জানান।

আল্লাহ রাব্বুল আলামীন তাঁর পরিবার পরিজনকে সবরে জামীল দান করুন, তাঁর যাবতীয় খিদমত কবুল ও মঞ্জুর করুন এবং তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমিন

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ