মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

রমজান ও ঈদুল ফিতরে রাসুল সা. এর রওজা জিয়ারত করেছেন দুই কোটি মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এ বছরের রমজান ও ঈদুল ফিতরে সৌদি আরবের মদিনার মদিনার পবিত্র মসজিদে নববী সফর ও রাসুল সা. এর কবর জিয়ারত করেছেন ২ কোটি ২০ লাখ মুসল্লি। সৌদির পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইসের বরাতে এ খবর দিয়েছে আরব নিউজ।

সুদাইস জানিয়েছেন, এসময় মুসল্লিদের মধ্যে পবিত্র জমজম কুপের ৪৫ লাখ বোতল এবং ৩৩ লাখের বেশি কন্টেইনার পানি বিতরণ করা হয়েছে। রমজানে ৫০ লাখ মুসল্লিকে ইফতার দেওয়া হয়েছে।

আরব নিউজের আরেক প্রতিবেদনে বলা হয়েছে সৌদির বাইরের দেশ থেকে আসা ওমরাযাত্রীদের মধ্যে তালিকার শীর্ষে ইরাক। দেশটি থেকে এ বছর ৩ লাখ ১৩ হাজার ৮১৫ জন ওমরাহ করেছেন।

এরপর পাকিস্তান থেকে এসেছেন ২ লাখ এক হাজার তিনজন। ইন্দোনেশিয়া ও মিসর থেকে যথাক্রমে ১ লাখ ৭১ হাজার ৮৯৮ ও ৯৫ হাজার ৯০৭ জন। সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ