বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

চট্টগ্রামে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সকালে নগরীর মাজহারুল উলূম মাদরাসা মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা লোকমান হাকিম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব (মধুপুর)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সচিব আল্লামা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা মোহাম্মদ আলী ও মাওলানা উবাইদুল্লাহ হামযা প্রমূখ।

সভায় বক্তারা আগামী ১৫ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য সম্মিলিত খতমে নবুওয়ত মহাসম্মেলনকে সফল করার আহ্বান জানান এবং দেশের সর্বস্তরের আলেম-ওলামা, তৌহিদি জনতাকে এতে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

প্রধান অতিথি আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব (মধুপুর) বলেন, খতমে নবুওয়ত ইসলামের মৌলিক বিশ্বাসের অন্যতম স্তম্ভ। এ বিশ্বাস অটুট রাখা আমাদের ঈমানের দাবি। নবুওয়তের সমাপ্তি বিষয়ে কোনো বিভ্রান্তি বা অপপ্রচার যেন দেশে জায়গা না পায়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। ১৫ই নভেম্বরের মহাসম্মেলন হবে ঈমান রক্ষার অঙ্গীকার নবায়নের এক ঐতিহাসিক মঞ্চ।’

বিশেষ অতিথি আল্লামা মুহিউদ্দীন রাব্বানী বলেন, ‘বর্তমান বিশ্বে নানা মতবাদ ও বিভ্রান্তির মধ্যেও মুসলমানদের ঐক্য ধরে রাখতে খতমে নবুওয়তের বিশ্বাসই সবচেয়ে শক্ত ভিত্তি। আমরা চাই এই মহাসম্মেলনের মাধ্যমে জাতি নতুন উদ্যমে ইসলামের খাঁটি শিক্ষা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিক।’

সভায় আরও বক্তৃতা করেন মাওলানা মোহাম্মদ আলী মাওলানা উবাইদুল্লাহ হামযা, মাওলানা হাসানসহ অন্যান্য আলেমগণ। সভার শেষে দেশের শান্তি, স্থিতিশীলতা ও ইসলামী মূল্যবোধ রক্ষার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ