মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

গুজরাটে ৬০০ মুসলিম মৎস্যজীবীর স্বেচ্ছামৃত্যুর আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিজেপি সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ এনে আদালতে স্বেচ্ছামৃত্যুর আবেদন করেছেন ভারতের গুজরাটের ৬০০ মুসলিম মৎস্যজীবী।

সোমবার ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পোরবন্দর মোহন দাস করম চাদ গান্ধীর জন্মভূমি গুজরাটের পোরবন্দরে। হাজার বছর ধরে এই অঞ্চলে মুসলিম মৎস্যজীবীরা বসবাস করে আসছেন।

প্রতিবেদনে বলা হয়, পোরবন্দরের গোসাবারা জলাভূমির মৎস্যজীবীদের নেতা আল্লারাখা ইসমাইল ভাই থিম্মার হাইকোর্টে গত বৃহস্পতিবার এই আবেদন করেছেন।

স্বেচ্ছামৃত্যুর আবেদন করা ৬০০ মুসলিম মৎস্যজীবী বিজেপি সরকারের বিরুদ্ধে চূড়ান্ত বৈষম্যের অভিযোগ করেছেন।

আবেদনে বলা হয়েছে, তাদের অর্থনৈতিক অবস্থা দিনে দিনে চরম খারাপ হয়েছে। তার কারণ নরেন্দ্র মোদী-অমিত শাহর দলের পরিচালিত রাজ্য সরকারের বৈষম্য। পরিস্থিতি এতটাই খারাপ যে জীবনধারণ করাটাই দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। তাই তিনি এবং তার সঙ্গে ৬০০ জনকে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিক আদালত।

গোসাবারা মুসলিম ফিশারমেনস সোসাইটির অভিযোগ, একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মৎস্যজীবীরা সরকারের বঞ্চনার শিকার হচ্ছেন। ওই সম্প্রদায়ের মৎস্যজীবীদের কোনো রকম সরকারি সহায়তা দেওয়া হচ্ছে না। নানা ভাবে তাদের হেনস্তা করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ