বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বেফাকের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট কবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৫ তম কেন্দ্রীয় পরীক্ষা শেষ হয়েছে গত ১৬ মার্চ (বুধবার)। পরীক্ষা শুরু হয়েছিল ৯ মার্চ থেকে।

পরীক্ষা শেষে ফলাফলের অপেক্ষায় প্রহর গুনছেন শিক্ষার্থীরা। সাধারণত রমজানের শেষ দশকেই প্রকাশিত হয় বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট। তাই অপেক্ষা বেড়েছে দিগুণ।

রমসজানের শেষ দশকে ঈদের আগেই বেফাকের ৪৫ তম কেন্দ্রীয় পরীক্ষা রেজাল্ট প্রকাশিত হবে বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন বোর্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমাদ। তবে ফলাফল প্রকাশের নির্দিষ্ট কোন তারিখে জানাননি তিনি।

বর্তমানে ফলাফল প্রকাশের  চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে বলে জানা গেছে। ২৬ রমজানে পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে বলে জানা গেছে অসমর্থিত কিছু সূত্রে।

এবারের পরীক্ষায় সব ধরণের অনিয়মরোধে ডিজিটাল পদ্ধতি অবলম্বন করেছিল বেফাক।

শরহে বেকায়া, মেশকাত এই দুই জামাতের প্রশ্নপত্র ডিজিটাল পদ্ধতিতে কেন্দ্রে পাঠানো হয়েছিল। নাহবেমীর এবং তাইসিরের প্রশ্নপত্রের বিষয়ে এই পদ্ধতি অবলম্বন করা হয়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ