মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানায় আগুন, নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশের একটি ওষুধ কারখানায় আগুন লেগে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এলুরু জেলার আক্কিরেড্ডিগুড়েম এলাকায় স্থানীয় সময় বুধবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের সময় কারখানায় রাতের শিফটে কাজ করছিলেন অনেক শ্রমিক।

গ্যাস লিক করে আগুন লেগেছে বলে জানিয়েছে অন্ধ্র সরকার। ঘটনায় ১২ জন আহত হয়েছেন। তারা হাসপাতালে ভর্তি। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, আগুনের তেজ এতটাই বেশি ছিল যে, সেখানে কর্মরত শ্রমিকরা পালাতে পারেননি।

ঘটনার পরেই দুঃখপ্রকাশ করেছেন সেখানকার মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। মৃতদের পরিবারের জন্য ২৫ লাখ টাকা করে ঘোষণা করেছেন। পাশাপাশি গুরুতর আহতদের জন্য পাঁচ লাখ এবং কম আহতদের জন্য দুই লাখ টাকা করে সরকারের তরফে ঘোষণা করা হয়েছে।

ওই জেলার পুলিশ সুপার এবং জেলা কালেক্টরকে ওই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ