সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

ইউপি নির্বাচনে বিপুল ভোটে জয়ী বক্তা মুফতি আমজাদ হোসাইন আশরাফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মুফতি আমজাদ হোসাইন আশরাফী।

৭ হাজার ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী থেকে প্রায় ৩৬ শ’ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন বক্তা ও এই আলেম প্রার্থী। আওয়ার ইসলামকে এই তথ্য জানিয়েছেন তার ভাগিনা মুফতি ওলিউল্লাহ শহীদি।

মুফতি আমজাদ হোসাইন আশরাফীর প্রতীক ছিল চশমা মার্কা। তার প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর একজন নৌকা মার্কা, অপর দুজন হাতপাখা ও আনারস প্রতীকে দাঁড়িয়ে ছিলেন।

মুফতি আমজাদ হোসাইন আশরাফী একজন বক্তা, খতিব ও বেশ কয়েকটি মাদরাসার মুহতামিম।

তার বিজয়ের খবরে এলাকাজুড়ে আনন্দের জোয়ার বইছে। অনেকেই তাকে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও একের পর এক বিজয় মিছিল বের হয়েছে তার বিজয়ের খবরে।

প্রসঙ্গত, ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, ২২টি জেলার ৪২টি উপজেলায় মোট ২১৮টি ইউপিতে ষষ্ঠ ধাপের নির্বাচন হয়েছে। এতে চেয়ারম্যান পদে ১ হাজার ১৯৯ জন, সাধারণ সদস্য পদে ৭ হাজার ৮৪৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২ হাজার ৫৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এর মাঝে চেয়ারম্যান পদে ১২ জন, সাধারণ সদস্য পদে ১০০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৩২ জনসহ মোট ১৪৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এর আগে পাঁচটি ধাপের নির্বাচন সম্পন্ন করেছে ইসি। সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি এবং ১০ ফেব্রুয়ারি অষ্টম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এটি / এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ