মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পতাকা অবমাননা: সৌদিতে চার বাংলাদেশি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় পতাকা অবমাননার দায়ে সৌদি পুলিশ চার বাংলাদেশিকে গ্রেফতার করেছে। সৌদি বন্দর শহর জেদ্দা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে স্থানীয় পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে এই চারজনকে গ্রেফতার করা হয়েছে। ওই ভিডিওতে আবর্জনা থেকে এক ব্যক্তিকে সৌদি আরবের পতাকা সংগ্রহ করতে দেখা যায়। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারাই আবর্জনায় সৌদি পতাকা ফেলে দিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে গ্রেফতারকৃতদের কোনো নাম, পরিচয় উল্লেখ করা হয়নি।

ওই ভিডিওতে অজ্ঞাত ব্যক্তিকে আবর্জনা থেকে সৌদি আরবের পতাকা সংগ্রহ করার পর পরিস্কার করে ভাঁজ করতে দেখা যায়। সৌদি পতাকাতে আল্লাহর একাত্ববাদের ঘোষণা— ‘আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মোহাম্মদ সা. আল্লাহর রসুল’ খোদাই করা রয়েছে।

মক্কা পুলিশের মুখপাত্র কোনো অবস্থাতেই অবমাননাকর কিছু না করে সৌদি পতাকা সম্মান এবং সংরক্ষণ করার আহ্বান জানিয়েছেন। কেউ সৌদি পতাকা লঙ্ঘন করলে তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন তিনি।

সৌদির পাবলিক প্রসিকিউশন বিভাগ জাতীয় পতাকা কিংবা সৌদির কোনো প্রতীক অবমাননা নিয়ে সতর্ক করেছিল। এ ধরনের অপরাধে দোষী প্রমাণ হলে এক বছরের কারাদণ্ড ও ৩ হাজার রিয়াল জরিমানা হতে পারে। এছাড়া উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

সূত্র: সৌদি গেজেট, গালফ নিউজ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ