শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

করোনাভাইরাস নিয়ন্ত্রণে দেওয়া বিধিনিষেধ উঠিয়ে নেওয়া হয়েছে ইংল্যান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইংল্যান্ডে করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণে দেওয়া বিধিনিষেধ উঠিয়ে নেওয়া হয়েছে। করোনা প্রতিরোধী টিকা প্রদান কার্যক্রমে সাফল্যের কারণে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা কমেছে ইংল্যান্ডে। করোনা রোগীদের পাশাপাশি হাপাতালে ভর্তির হারও কমেছে। সে জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডের কোথাও বাধ্যতামূলকভাবে ফেস মাস্ক পরতে হবে না। নৈশক্লাব ও জনসমাবেশ হয় এমন স্থানে প্রবেশে কোভিড পাসও লাগবে না।

স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ড জনস্বাস্থ্য বিষয়ে নিজেরা সিদ্ধান্ত নিয়ে থাকে। তারাও করোনা বিধিনিষেধ শিথিল করেছে।

স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, অন্যান্য ফ্লুয়ের ক্ষেত্রে যেভাবে চিকিৎসা দেওয়া হয়- মহামারী পরবর্তী পর্যায়ে কোভিড-১৯ এর চিকিৎসার বিষয়েও সেরকম পরিকল্পনা করছেন তারা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ