মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

মাহাথির মোহাম্মাদের শারীরিক অবস্থার উন্নতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দীর্ঘ দুই দশকের বেশি সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন ড. মাহাথির মোহাম্মাদ। অসুস্থ হয়ে তিনি বর্তমানে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

রাশিয়ার সংবাদমাধ্যম রয়র্টাসের এক প্রতিবেদনে বলা হয়েছে— মাহাথির মেয়ে মেরিনা জানিয়েছেন, মাহাথিরের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। এমনকি মজাও করছেন।

৯৬ বছর বয়সি মাহাথির মানুষকে খুব বেশি উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করেছেন বলে জানিয়েছেন তার মেয়ে মেরিনা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হাসপাতালে ভর্তির পর বিভিন্ন দেশের নেতা ও জনগণ মাহাথিরের আরোগ্য কামনা করেছেন। এ প্রসঙ্গে মেরিনা বলেন, যারা মাহাথিরের দ্রুত আরোগ্য চেয়ে প্রার্থনা করেছেন, তাদের জন্য শুভকামনা জানিয়েছেন; তাদের প্রতি মাহাথির ও তার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ।

গত ডিসেম্বরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল মাহাথিরকে। সে মাসেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ৮ জানুয়ারি আবার তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে এখন তিনি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

মাহাথির আগেও হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন। তাকে বাইপাস সার্জারি করতে হয়েছিল।

মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রীর এখন কী কী শারীরিক সমস্যা রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। মাহাথিরের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে তার মুখপাত্র ও মেয়ে স্পষ্ট করে কিছু বলেননি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ