মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

ইসলাম কবুল করে নিজের নাম ফাতেমা রাখলেন ব্রিটিশ তরুণী গ্যাব্রিলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম: লন্ডনে ২২ বছর বয়সী খ্রিস্টান তরুণী গ্যাব্রিলা পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। লন্ডনের ইসলামি কেন্দ্রে নবী নন্দিনী হজরত ফাতেমা জাহরা রা. জন্মবার্ষিকীর এক অনুষ্ঠানে তিনি মুসলমান হওয়ার ঘোষণা দেন এবং নিজের নাম পরিবর্তন করে 'ফাতেমা' নামটি বেছে নেন।

তিনি ফাতেমা নামটি বেছে নেওয়ার পর বলেছেন, 'এই নামটি নিজের জন্য বেছে নিতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।'

ব্রিটিশ এই তরুণী আরও বলেছেন, তিনি প্রথম দিন কুরআন পড়ার পর নিজের মধ্যে প্রশান্তি অনুভব করেন। পবিত্র কুরআন তার জীবনে অনেক বড় প্রভাব ফেলেছে বলে জানান নওমুসলিম ফাতেমা। তিনি বলেন, পবিত্র কুরআনে রয়েছে শান্তির বার্তা।

তিনি বলেন, সব মুসলমানই এই মহীয়সী নারী হজরত ফাতেমা রা.-কে নিজেদের আদর্শ হিসেবে অনুসরণ করতে পারেন। তিনি ছিলেন কর্মঠ ও প্রাণোচ্ছল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ