শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

শাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মশাল মিছিল, ভিসির কুশপুত্তলিকা দাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে মশাল মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চ থেকে মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বর হয়ে অনশনরত শিক্ষার্থীদের কাছ পর্যন্ত যায়। পরে আবার একই স্থানে এসে মিলিত হয়ে রাত ১০টায় উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ‘যে ভিসি মানুষ মারে, সে ভিসি চাই না’ সহ বিভিন্ন স্লোগান দেন।

এর আগে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন আন্দোলরত শিক্ষর্থীরা। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

শাবি উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা গত বুধবার থেকে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। রবিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় তারা উপাচার্যের বাসভবনের সামনে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েছেন। এ সময় তারা ঘোষণা দেন পুলিশ ও গণমাধ্যমকর্মী ছাড়া বাইরের কেউ আর উপাচার্যের বাসভবনে প্রবেশ করতে পারবেন না। এছাড়াও উপাচার্যের বাসভবনের সামনের রাস্তায় অনশনরত শিক্ষার্থীরা দু’টি খাট ফেলে সেখানে রাত কাটানোর প্রস্তুতি নেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ